বিসিবি সভাপতিকে রূপায়ণ গ্রুপের শুভেচ্ছা

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতি নির্বাচিত হওয়ায় ফারুক আহমেদকে শুভেচ্ছা জানিয়েছেন রূপায়ণ গ্রুপের চেয়ারম্যান লিয়াকত আলী খাঁন মুকুল। গতকাল মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে বিসিবি কার্যালয়ে বিসিবি সভাপতির সঙ্গে সাক্ষাৎ করে তার শুভেচ্ছা বার্তা পৌঁছে দেন রূপায়ণ সিটির সিইও এম মাহবুবুর রহমান।

রূপায়ণ গ্রুপ সর্বদা ক্রিকেটসহ সব ধরনের খেলাধুলায় সমর্থন দিয়ে পাশে থেকেছে ও ভবিষ্যতেও থাকতে অঙ্গীকারবদ্ধ। রূপায়ণ সিটি বিপিএল দল বরিশাল এবং রংপুরের গর্বিত স্পনসর হিসেবে অতীতেও ক্রিকেটের সঙ্গে জড়িত ছিল। বাংলাদেশের প্রথম সিটি ব্র্যান্ড রূপায়ণ সিটি বিশ্বাস করে যে খেলাধুলাই কোনো প্রজন্মকে পুনর্নির্মাণ করতে পারে। রূপায়ণ সিটি আশা করে, অদূরভবিষ্যতে ক্রিকেট ও তাদের মধ্যে সম্পর্ক আরও দৃঢ় হবে এবং রূপায়ণ সিটি যেমন আবাসন খাতে দেশের প্রথম সারির উদ্ভাবনী ব্র্যান্ড হিসেবে এগিয়ে চলেছে, বাংলাদেশ ক্রিকেটও পৌঁছাবে উন্নতির শিখরে।