সুসময় পার করছেন শ্রদ্ধা কাপুর। সম্প্রতি মুক্তি পাওয়া তার ‘স্ত্রী ২’ মুক্তির পর থেকে প্রশংসিত হচ্ছে শ্রদ্ধার অভিনয়। বক্স অফিসেও আলোড়ন ফেলেছে এই ছবি। শুধু তাই নয়, ইনস্টাগ্রামে অনুসরণকারীর সংখ্যার নিরিখে তিনি ছাড়িয়ে গেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও অভিনেত্রী প্রিয়ঙ্কা চোপড়াকেও। এই সবকিছুর মধ্যেই শ্রদ্ধার জীবনে এসেছে আরও এক নতুন সংযোজন।
ঠিকানা বদল হতে চলেছে শ্রদ্ধার। এবার তিনি অক্ষয় কুমারের প্রতিবেশী। মুম্বাইয়ের জুহু-তে সমুদ্রমুখী বিলাসবহুল একটি বাড়ি হতে চলেছে শ্রদ্ধার নতুন বাসস্থান। এটি আসলে হৃতিক রোশনের বাড়ি। এই বাড়িটিই ভাড়া নিতে চলেছেন অভিনেত্রী। এই একই বহুতলেই পরিবার নিয়ে থাকেন অক্ষয় কুমার।
প্রথমে শোনা গিয়েছিল, হৃতিকের এই বাড়িতে সস্ত্রীক থাকতে চলেছেন বরুণ ধাওয়ান। কোলে সন্তান আসার পরেই জানা গিয়েছিল, নতুন বাসস্থানের খোঁজে রয়েছেন বরুণ ধাওয়ান ও তার স্ত্রী নাতাশা দালাল। কিন্তু শেষ পর্যন্ত সেই বিলাসবহুল বাড়িতে জায়গা করে নিচ্ছেন শ্রদ্ধা। এই একই বহুতলে থাকেন সাজিদ নাদিয়াদওয়ালা ও অন্যান্য কয়েক জন বলি তারকা।