চট্টগ্রামে দুই গ্রুপের সংঘর্ষ, নিহত ১

হাটহাজারী উপজেলার বুড়িশ্চর শেখ মো. সিটি কর্পোরেশন কলেজ এলাকায় নাহার গার্ডেনের সামনে দুই গ্রুপের সংঘর্ষে একজন নিহত হয়েছেন। বৃহস্পতিবার (২৯ আগস্ট) রাত সাড়ে ৮টার দিকে এ ঘটনা ঘটে। 

এ ঘটনায় আহত হয়েছেন আরও কয়েকজন। তাদের চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। তবে নিহত ব্যক্তির পরিচয় নিশ্চিত হওয়া যায়নি। কেন, কি কারণে, কাদের মধ্যে এই সংঘর্ষ তা জানা যায়নি। 

দুই গ্রুপের মারামারির বিষয়টি নিশ্চিত করেছেন মদুনাঘাট পুলিশ ফাঁড়ির ইনচার্জ মহিউদ্দিন সুমন।