টিকা পাবে গাজার সাড়ে ৬ লাখ শিশু, যুদ্ধবিরতিতে সম্মত ইসরায়েল

গাজা উপত্যকায় পোলিও টিকাদানের জন্য ৩ দিনের যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে ইসরায়েল। বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) বৃহস্পতিবার (২৯ আগস্ট) এ বিষয়ে ইসরায়েলের সাথে একটি চুক্তি করেছে। মিডিল ইস্টের এক প্রতিবেদনে এ তথ্য জানায়। 

বিশ্ব স্বাস্থ্য সংস্থার মধ্যপ্রাচ্যের প্রতিনিধি রিক পিপারকর্ন বলেন, ‘পহেলা সেপ্টেম্বর থেকে গাজায় ৩ দিনের যুদ্ধবিরতি থাকবে। ১০ মাস বয়সী শিশুর টাইপ ২ পোলিও ভাইরাসে পক্ষাঘাতগ্রস্ত হওয়ার ঘটনায় জাতিসংঘ তত্বাবধানে বিশ্ব স্বাস্থ্য সংস্থা গাজায় উপত্যকা ১০ বছরের কম বয়সী প্রায় ৬ লাখ ৪০ হাজার শিশুকে টিকা দেওয়ার পরিকল্পনা করেছে।’ 

স্যানিটেশনের খারাপ অবস্থা এবং আশ্রয়কেন্দ্রে ভিড়ের কারনে ভাইরাসটি দ্রুত ছড়িয়ে পড়তে পারে এমন আশঙ্কা করা হচ্ছে।

বিশ্ব স্বাস্থ্য সংস্থার উপ-মহাপরিচালক মাইকেল রায়ান বলেন, ‘পোলিও ভাইরাসটির বিস্তার রোধ করার জন্য কমপক্ষে ৯০ শতাংশ শিশুর টিকা আওতায় আনা জরুরী। গাজায় নোপিবি২ ভ্যাকসিনের ১.২৬ মিলিয়ন ডোজ বিতরণ করা হবে।’