বন্যা মোকাবেলায় স্থানীয় প্রশাসন ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়কদের কার্যক্রম সন্তোষজনক বলে জানিয়েছেন দূর্যোগ ব্যবস্থাপনা ও ত্রান মন্ত্রনালয়ের উপদেষ্টা ফারুক-ই-আজম বীর প্রতিক। তিনি বলেন, বন্যার পানি নামতে শুরু করেছে। অল্প সময়ের মধ্যে স্বাভাবিক হচ্ছে বন্যা কবলিত এলাকাগুলো।
শুক্রবার (৩০ আগস্ট) সন্ধ্যায় লক্ষ্মীপুর শহরের পুলিশ মেসে জেলায় দায়িত্বরত সেনা কর্মকর্তা, সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়কদের সাথে মতবিনিময় সভা করেন। সভা শেষে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।
তিনি আরও বলেন, যারা খাল বিলে বাঁধ দিয়ে পানি চলাচলে বিঘ্নিত করছে। তাদেরকে বাঁধ অপসারণ করে পানি নিষ্কাশনের ব্যবস্থা করার নির্দেশনা দেন। এছাড়াও বন্যা পরবর্তিতে ক্ষতিগ্রস্তদের তালিকা তৈরি করে পূনবার্সনের ব্যবস্থা নিতে স্থানীয় প্রশাসনকে নির্দেশ দেন।
এসময় উপস্থিত ছিলেন, জেলা প্রশাসক সুরাইয়া জাহান, সেনবাাহিনীর লে.কর্নেল মোহাম্মদ মাজেদুল হক রেজা, পুলিশ সুপার তারেক বিন রশিদ,উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আরিফুর রহমানসহ জেলা ও উপজেলা পর্যায়ের বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা।
মতবিনিময় সভা শেষে তিনি নোয়াখালীর উদ্দেশ্য লক্ষ্মীপুর ত্যাগ করেন। এর আগে উপদেষ্টা ফারুক ই আজম লক্ষ্মীপুরে বন্যা কবলিত এলাকা পরিদর্শন আসেন।