ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে প্রাইভেট কার ও ব্যাটারিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে সুজু মিয়া নামে একজন নিহত হয়েছে। এ দুর্ঘটনায় তিনজন আহত হয়েছেন।
শনিবার (৩১ আগস্ট) রাত ৮টার দিকে উপজেলার ইসলামাবাদ ব্রিজের ওপর এ দুর্ঘটনা ঘটে। নিহত সুজু মিয়া জেলার নাসিরনগর উপজেলার কুন্ডা এলাকার সাহেদ মিয়ার ছেলে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে খাঁটিখাতা হাইওয়ে থানার ওসি সারোয়ার হোসেন জানান, রাতে উপজেলার ইসলামাবাদ ব্রিজের ওপর প্রাইভেট কারের সঙ্গে ব্যাটারিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটে। এতে অটোরিকশায় থাকা ৪ যাত্রী গুরুতর আহত হয়। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়ার পথে সুজু মিয়া মারা যান। আহত দুজনের অবস্থা গুরুতর।
তিনি আরও জানান, ‘দুর্ঘটনার পর প্রাইভেটকারটি পালিয়ে যায়। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’