আখাউড়ায় রেল ও সড়ক পথ অবরোধ প্রত্যাহার 

বাসুদেব ইউনিয়ন থেকে ছয়টি গ্রাম নিয়ে বরিশল ইউনিয়ন নামে আলাদা একটি ইউনিয়ন গঠন এবং বরিশল উপজেলা গঠনের চেষ্টার প্রতিবাদে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া উপজেলার কোড্ডা নামক স্থানে রেলপথ ও সড়কপথ অবরোধ করে।

আপডেট : ০৮ নভেম্বর ২০২৬, ১২:২০ পিএম

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় দীর্ঘ ৫ ঘণ্টা পর রেল ও সড়ক পথ অবরোধ প্রত্যাহার করে নেওয়া হয়েছে। রবিবার (৮ নভেম্বর) সকাল ৬টা থেকে উপজেলার কোড্ডা এলাকায় স্থানীয়দের শুরু করা এই অবরোধ কর্মসূচি বেলা ১১টা ৩০ মিনিটের দিকে প্রত্যাহার করা হয়। এর ফলে ঢাকা-চট্টগ্রাম ও ঢাকা-সিলেট রেলপথে ট্রেন চলাচল এবং আখাউড়া-আগরতলা আন্তর্জাতিক সড়কে যানবাহন চলাচল পুনরায় স্বাভাবিক হতে শুরু করেছে।

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া উপজেলার বাসুদেব ইউনিয়ন থেকে ছয়টি গ্রাম নিয়ে বরিশল ইউনিয়ন নামে আলাদা একটি ইউনিয়ন গঠন এবং বরিশল উপজেলা গঠনের চেষ্টার প্রতিবাদে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া উপজেলার কোড্ডা নামক স্থানে রেলপথ ও সড়কপথ অবরোধ করে।

বাসুদেব ইউনিয়নের সর্বস্তরের জনগণের আয়োজনে রবিবার সকাল ৬টা থেকে এ প্রতিবাদ কর্মসূচি শুরু করে। বিক্ষুব্ধ জনতা রেললাইনে স্লিপার ফেলে আটকে রাখে। সড়কে টায়ারে ফেলে আগুন দেয়।  

এতে বেলা ১১টা পর্যন্ত রেল ঢাকা চট্টগ্রাম ও ঢাকা সিলেট রেলপথের ট্রেন চলাচল বন্ধ থাকে এবং আখাউড়া-ব্রাহ্মণবাড়িয়া সদর সড়কপথ যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। বেলা সোয়া এগারটার দিকে জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের প্রশাসক মো. সিরাজুল ইসলাম, সদর উপজেলা বিএনপির সভাপতি এডভোকেট তরিকুল ইসলাম রোমা ঘটনাস্থলে এসে তিন দিনের মধ্যে প্রশাসনের সাথে আলোচনা করে দাবির বিষয়টি সমাধান করার আশ্বাস দিলে অবরোধ স্থগিত করে রেল পথ ও সড়ক পথ ছেড়ে যায় আন্দোলকারীরা।

বাসুদেব ইউনিয়নের সাবেক চেয়ারম্যান নেছার উদ্দিন শের শাহ বলেন, জেলা বিএনপির সদস্য কবির আহমেদ ভূইয়ার তার ভাই প্রধানমন্ত্রীর এপিএস সানির প্রভাব খাটিয়ে সম্প্রতি বাসুদেব ইউনিয়ন ভেঙে আমাদেরকে না জানিয়ে বরিশল ইউনিয়ন গঠন করেছে। আমরা বরিশল ইউনিয়নে যেতে চাই না। এখন আবার বরিশল নামে উপজেলা গঠন করার চেষ্টা করছে। আমরা পূর্বের সদর উপজেলায় থাকতে চাই। আমাদের দাবি আদায়ে রেলপথ অবরোধ করেছি।

বাসুদেব ইউনিয়ন বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি জাহাঙ্গীর আলম নয়ন বলেন, বরিশল গ্রামটি অনেক দূরবর্তী এলাকায়। সেখানে যেতে যথেষ্ট সময় লাগবে এবং অতিরিক্ত যানবাহন ভাড়া ব্যয় হবে।

সর্বশেষ সর্বাধিক পঠিত