ঝুট ব্যবসার নিয়ন্ত্রণ নিয়ে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ, আহত ১০

গাজীপুরের শ্রীপুরে ঝুট ব্যবসার আধিপত্য ও নিয়ন্ত্রণ নিয়ে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে অন্তত ১০ জন নেতাকর্মী আহত হয়েছেন। গতকাল শনিবার (৩১ আগস্ট) সন্ধ্যার পর উপজেলার বরমী ইউনিয়নের সাতখামাইর বাজারে এ সংঘর্ষের এ ঘটনা ঘটে। 

স্থানীয়রা জানায়, বরমী ইউনিয়নের চার নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি আক্তারুজ্জামান মেম্বার ও তার অনুসারীরা নারিশ পোল্ট্রি ও হ্যাচারির বিভিন্ন মালামাল সরবরাহ ও ঝুট ব্যবসার জন্য দেনদরবার করেন। পরে কর্তৃপক্ষ তাদের প্রাথমিক পর্যায়ে মৌখিক ওয়ার্ক অর্ডার দেন।

অপরদিকে এ ওর্য়াডের সাংগঠনিক সম্পাদক আনোয়ার হোসেন তার অনুসারী নিয়ে এ বিষয়ে সিদ্ধান্ত নিতে আক্তারুজামান মেম্বারের সাথে কথা বলতে চাইলে তাদের মধ্যে বাকবিতণ্ডা হয়। এর এক পর্যায়ে দুই পক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়ে।

শ্রীপুর মডেল থানার ওসি সোহেল রানা জানান, এ বিষয়ে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।