মায়ামির পরের ম্যাচেই মাঠে ফিরছেন মেসি

আপডেট : ০১ সেপ্টেম্বর ২০২৪, ১০:১৪ পিএম

কোপা আমেরিকার ফাইনালে গোড়ালি ইনজুরি পড়েছিলেন লিওনেল মেসি। এরপর থেকে মাঠের বাইরে আছেন তিনি। তবে অনুশীলনে ফেরায় মেসি আবারও ম্যাচে পাওয়ার আশা জাগে মায়ামি শিবিরে।

আজ মেজর লিগ সকারে (এমএলএস) শিকাগোর বিপক্ষে ৪-১ গোলে জেতে ইন্টার মায়ামি। এই ম্যাচ দিয়ে মেসির মাঠে ফেরেননি। তবে মেসির ফেরার তারিখ জানিয়েছেন ইন্টার মায়ামি কোচ জেরার্দো মার্তিনো।

শিকাগোর বিপক্ষে ম্যাচ শেষে মার্তিনো বলেন, ‘লিও খুব ভালো করছে এবং অনুশীলনে দলের সঙ্গে সময় কাটাচ্ছে। আমরা ভেবেছি যে এই ম্যাচে সে আমাদের সময় দিতে পারে, আবার এটাও ছিল যে পরের ১৫ দিনের মধ্যে বিবেচনা করাটা ভালো হতে পারে। আমরা এ বিষয়ে আলাপ করেছি এবং শেষ পর্যন্ত সিদ্ধান্তে পৌঁছেছি যে, দ্বিতীয় বিকল্পটাই বেশি ভালো। ফলে আমরা এখন ফিলাডেলফিয়ার বিপক্ষে ম্যাচে তাকে (মেসিকে) খেলানোর লক্ষ্য স্থির করেছি।’

আগামী ১৪ সেপ্টেম্বর এমএলএসে ইন্টার মায়ামি-ফিলাডেলফিয়া ম্যাচ। অর্থাৎ মায়ামির পরের ম্যাচেই মেসিকে মাঠে দেখা যাবে।

এদিকে ট্রান্সফারমার্কেট বলছে, ২০২৩ সালের ফেব্রুয়ারি থেকে মেসি এখন পর্যন্ত চোটে পড়েছেন ছয়বার।

 

 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত