দিনের নবম ওভারে পাকিস্তানের প্রথম উইকেট তুলে নিল বাংলাদেশ। তাসকিন আহমেদকে ড্রাইভ করতে গিয়ে মিড অফে নাজমুল হোসেনের দারুণ ক্যাচে ফিরেছেন সাইম আইয়ুব। ফেরার আগে তিনি ৩৫ বলে ২০ রান করেন। ইনিংসটি সাজানো ছিল তিনটি চারের সাহায্যে।
নতুন ব্যাটসম্যান বাবর আজম। ১৩ ওভার শেষে পাকিস্তানের দ্বিতীয় ইনিংসের সংগ্রহ ৩ উইকেটে ৫২।
গতকাল বিকেলে হাসান মাহমুদের বলে খুররম শেহজাদ আউট হলে তখনই দিনের খেলা সমাপ্ত ঘোষণা করা হয়। আজ চতুর্থ দিন সকালে নতুন ব্যাটসম্যান হিসেবে মাঠে এসেছেন পাকিস্তান অধিনায়ক শান মাসুদ। হাসান তার অসমাপ্ত ওভারের শেষ দুটি বল করেছেন মাসুদের বিপক্ষে।