বাবর-মাসুদকে ফেরালেন নাহিদ

সকালে এক প্রান্ত থেকে টানা ছয় ওভার বল করেছেন তাসকিন আহমেদ। তাকে বিশ্রাম দিয়ে নাহিদ রানার হাতে বল তুলে দিয়েছেন অধিনায়ক নাজমুল হাসান শান্ত। বল হাতে দিতেই দুটি গুরুত্বপূর্ণ উইকেট তুলে নিয়েছেন তিনি। একটি অধিনায়ক শান মাসুদের। অন্যটি দলটির সেরা ব্যাটসম্যান বাবর আজমের।

তার কর দিনের প্রথম ওভারের তৃতীয় ডেলিভারিতে উইকেট। আউটসাইডে করা ওয়াইড লেংথের শর্ট বলটিতে এজ হলে সোজা ক্যাচ যায় লিটনের হাতে। ড্রেসিং রুমের পথ ধরেন অধিনায়ক শান মাসুদ। ফেরার আগে শান ৩৪ বলে ২৮ রান করেন। তার ইনিংসটি সাজানো ছিল ৪টি চারের সাহায্যে।

পরের ওভারের প্রথম বলে প্রায় একই ধরনের ডেলিভারিতে তিনি ফেরান বাবর আজমকে। এবার ক্যাচটি নিয়েছেন সাদমান ইসলাম। ফিরে যাওয়ার আগে ১৮ বলে ১১ রান করেন। তার ইনিংসে ছিল একটি চারের মার।

ক্রিজে সহ-অধিনায়ক সৌদ শাকিলের সঙ্গে নতুন ব্যাটসম্যান হিসেবে এসেছেন মোহাম্মদ রিজওয়ান।