সাবেক পরিকল্পনামন্ত্রীসহ ৯৯ জনকে আসামি করে মামলা

সাবেক পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান, সাবেক তিন সাংসদ ও অতিরিক্ত পুলিশ সুপারসহ ৯৯ জনকে আসামি করে সুনামগঞ্জ আদালতে দ্রুত বিচার আইনে মামলা দায়ের করা হয়েছে।

সোমবার (২ আগস্ট) সেপ্টেম্বর) দুপুরে বৈষম্যবিরোধী আন্দোলনের শিক্ষার্থীদের ‌ওপর হামলা ও সংঘর্ষের ঘটনায় আহত শিক্ষার্থীর ভাই হাফিজ আলী বাদি হয়ে সুনামগঞ্জ দ্রুত বিচার আদালতের বিচারক নির্জন মিত্রের আদালতে এ মামলা দায়ের করেন।

মামলায় সাবেক পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান, সাবেক সাংসদ মহিবুর রহমান মানিক, সাবেক সাংসদ রনজিত সরকার, সুনামগঞ্জে সাবেক অতিরিক্ত পুলিশ সুপার রাজন চন্দ, সুনামগঞ্জ সদর থানার সাব ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খালেদ চৌধুরী, জেলা আওয়ামী লীগের সভাপতি নূরুল হুদা, সাধারণ সম্পাদক পলিন বখত, সাবেক পৌর মেয়র নাদের বখত, যুবলীগের আহবায়ক খায়রুল হুদা চপল, জেলা ছাত্রলীগের সভাপতি দীপঙ্কর দে, সাধারণ সম্পাদক আশিকুর রহমান রিপন, স্বেচ্চাসেবক লীগের সভাপতি সুয়েব আহমদ সাধারণ সম্পাদক জুবের আহমদ অপুসহ ৯৯ জনকে আসামি করা হয়েছে।

জানা যায়, ৪ আগস্ট বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মিছিলে সাবেক পরিকল্পনা মন্ত্রী ও উল্লেখিত আসামি সাবেক সাংসদদের নির্দেশে সাধারণ শিক্ষার্থীদের উপর হামলা গুলি, সাউন্ড গ্রেনেডসহ বিভিন্ন দেশিও অস্ত্রসহ হামলার ঘটনা ঘটে। এ ঘটনায় অনেক শিক্ষার্থী গুলিবিদ্ধ হন। আওয়ামী লীগের শীর্ষ নেতৃবৃন্দের হুকুমে পুলিশ ও যুবলীগ ছাত্রলীগ এ হামলার ঘটনা ঘটায়। 

এই ঘটনার বিচারের দাবিতে আজ দুপুরে আহত জহুর আলীর ভাই হাফিজ আহমদ বাদি হয়ে আদালতে এ মামলা দায়ের করলে আদালত মামলাটি আমলে নিয়ে আদেশের জন্য রাখেন।

মামলার বাদি পক্ষে আইনজীবী অ্যাড আব্দুল হক দেশ রূপান্তরকে জানান, গত ৪ আগস্টে আওয়ামী লীগ যুবলীগ ছাত্রলীগ সাধারণ শিক্ষার্থী, আইনজীবীসহ সাধারণ জনতার ওপর বর্বরোচিত হামলা চালায়। এ ঘটনায় অনেক শিক্ষার্থী গুলিবিদ্ধ হয়েছেন। বর্বরোচিত এ হামলা আহতরা এখনো হাসপাতালে চিকিৎসাধীন। ফ্যাসিস্ট সরকার যে বর্বরোচিত হামলা চালিয়েছে তার সুষ্ঠু বিচারের দাবিতে এ মামলা দায়ের করা হয়েছে আদালত ন্যায় বিচার করবেন।