ট্যুরিস্ট পুলিশের প্রধান ও অতিরিক্ত আইজিপি মীর রেজাউল আলমসহ চার পুলিশ কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসরে পাঠিয়েছে সরকার। অন্য তিন কর্মকর্তা হলেন, পুলিশ সদর দপ্তরের অতিরিক্ত আইজিপি খন্দকার লুৎফুল কবির, সিআইডির ডিআইজি মো. ইমাম হোসেন ও নোয়াখালী পুলিশ ট্রেনিং সেন্টারের অতিরিক্ত ডিআইজি চৌধুরী মঞ্জুরুল কবির। গতকাল সোমবার রাষ্ট্রপতির আদেশক্রমে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের সিনিয়র সচিব ড. মোহাম্মদ অবদুল মোমেনের সই করা পৃথক চারটি প্রজ্ঞাপনে তাদের অবসরে পাঠানো হয়।