টেস্ট চ্যাম্পিয়নশিপে চারে উঠে এলো বাংলাদেশ

পাকিস্তানের বিপক্ষে প্রথম টেস্ট জয়ের পরই বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের পয়েন্ট টেবিলে উন্নতি হয়েছিল বাংলাদেশের। দ্বিতীয় টেস্ট জিতে ২-০ তে সিরিজ জিতেছে নাজমুল হোসেন শান্তর দল। তাতে ফের উন্নতি হয়েছে টেস্টে চ্যাম্পিয়শিপের পয়েন্ট টেবিলে।

টেস্ট চ্যাম্পিয়নশিপের পয়েন্ট তালিকায় চতুর্থ স্থানে উঠে এসেছে বাংলাদেশ। টেস্ট চ্যাম্পিয়নশিপের টালিতে ভারত, অস্ট্রেলিয়া এবং নিউজিল্যান্ডের পরেই আছে বাংলাদেশের নাম।

এবারের টেস্ট চ্যাম্পিয়নশিপ চক্রে বাংলাদেশ এখন পর্যন্ত খেলেছে ৬ টেস্ট। জয় পেয়েছে ৩ ম্যাচে। হেরেছে সমান সংখ্যক ম্যাচে। শতাংশের হিসেবে ৫০ শতাংশ পয়েন্ট প্রাপ্তির কথা ছিল টাইগারদের। কিন্তু প্রথম টেস্টে স্লো ওভাররেটের কারণে তিন পয়েন্ট কেটে নেওয়া হয় বাংলাদেশের।

সেই তিন পয়েন্ট না কাটলে যৌথভাবে তিনে (নিউজিল্যান্ডের সঙ্গে) থাকতে পারতো বাংলাদেশ।

৩ টেস্ট জয়ে ৩৬ পয়েন্ট যুক্ত হওয়ার কথা বাংলাদেশেন নামের পাশে ৩৩ পয়েন্ট। শতাংশের হিসেবে ৪৫ দশমিক ৮৩ পয়েন্ট অর্জন করেছে শান্তরা।

তাতেই শ্রীলঙ্কা (৩৩.৩৩), দক্ষিণ আফ্রিকা (৩৮.৮৯) ও ইংল্যান্ডকে (৪৫.০০) টপকে টেস্ট চ্যাম্পিয়নশিপের তালিকায় এখন চারে বাংলাদেশ।

টেস্ট চ্যাম্পিয়নশিপে বর্তমানে শীর্ষ দুইয়ে আছে ভারত এবং অস্ট্রেলিয়া। ভারতের ঝুলিতে আছে ৬৮ দশমিক ৫২ শতাংশ পয়েন্ট। ৬২ দশমিক ৫০ শতাংশ পয়েন্টে দুইয়ে অস্ট্রেলিয়া। তিনে থাকা নিউজিল্যান্ডের অর্জন ৫০ শতাংশ পয়েন্ট। 

টানা দুই হারের সঙ্গে স্লো ওভার রেটের কারণে ৬ পয়েন্ট কাটা গেছে পাকিস্তানের। ৭ ম্যাচ থেকে দুই জয়ের পরেও পাকিস্তানের সংগ্রহ ১৬ পয়েন্ট। ১৯ দশমিক ০৫ শতাশ পয়েন্ট নিয়ে পাকিস্তান আছে ৮ নম্বরে। তাদের নিচে শুধু ওয়েস্ট ইন্ডিজ (১৮.৫২)।

বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ টেবিল

ম্যাচ                জয়     হার     টাই     ড্র     পয়েন্ট     জয় % 
ভারত               ৯     ৬     ২    ০     ১     ৭৪     ৬৮.৫২ 
অস্ট্রেলিয়া         ১২     ৮    ৩    ০    ১     ৯০       ৬২.৫০ 
নিউজিল্যান্ড       ৬     ৩    ৩    ০    ০      ৩৬    ৫০.০০
বাংলাদেশ          ৬    ৩    ৩    ০    ০      ৩৩    ৪৫.৮৩
ইংল্যান্ড           ১৫    ৮    ৬    ০    ১      ৮১    ৪৫.০০ 
দ. আফ্রিকা         ৬    ২    ৩    ০    ১       ২৮    ৩৮.৮৯
শ্রীলংকা             ৬     ২     ৪    ০    ০     ২৪    ৩৩,৩৩
পাকিস্তান            ৭    ২    ৫    ০    ০      ১৬    ১৯.০৫ 
উইন্ডিজ             ৯    ১    ৬    ০    ২      ২০    ১৮.৫২