'থ্রি চিয়ার্স ফর মিরাজ-লিটন-রানা-হাসান'

বাংলাদেশ ক্রিকেট দল যে কোন ফরম্যাটে সিরিজ জয় কিংবা ম্যাচ জয়ের পর ড্রেসিং রুমে খেলোয়াড়দের একত্রে হয়ে একটি গান গাইতে শোনা যায়। যে গানে গলা মেলান দলের খেলোয়াড়-কোচিং স্টাফ থেকে শুরু করে সকলেই।

গানটি হলো- 'আমরা করবো জয়, আমরা করবো জয় একদিন'

পাকিস্তানের বিপক্ষে ঐতিহাসিক সিরিজ জয়ের পরও বাংলাদেশ দল ড্রেসিং রুমে গানটি গেয়েছেন। এবার গানের লাইনের সঙ্গে জুড়ে দেওয়া হয়েছে মিরাজ, লিটন, রানা ও হাসানের নাম।

গানের মধ্যে বলতে শোনা যায়, 'থ্রি চিয়ার্স ফর মিরাজ-লিটন-রানা-হাসান।'

মিরাজ হয়েছেন সিরিজসেরা। লিটন দ্বিতীয় টেস্টের ম্যাচসেরা। দ্বিতীয় টেস্টের দ্বিতীয় ইনিংসে নাহিদ রানা নিয়েছেন ৪ উইকেট। ৫ উইকেট নিয়েছেন হাসান মাহমুদ।