টংগিবাড়ীতে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

বিএনপির ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে টংগিবাড়ী উপজেলা বিএনপির আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (৩ সেপ্টেম্বর) এ সভা অনুষ্ঠিত হয়।  

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট আব্দুস সালাম আজাদ।

উপজেলা বিএনপির সভাপতি আলী আজগর রিপন মল্লিকের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আমীর হোসেন দোলনের পরিচালনায় বিএনপি, যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল, শ্রমিক দল, কৃষক দলের সর্বস্তরের নেতারা উপস্থিত ছিলেন।