মেসি-রোনালদোহীন নতুন বিশ্বের ব্যালন ডি’অর

ফরাসি সাময়িকী ‘ফ্রান্স ফুটবল’ আজ রাতে প্যারিসের অনুষ্ঠানে ঘটা করে ব্যালন ডি’অর ৬৮তম সংস্করণের সংক্ষিপ্ত তালিকা প্রকাশ করেছে। ৩০ জনের এ সংক্ষিপ্ত তালিকায় গতবার জায়গা হারিয়েছিলেন মহাতারকা ক্রিশ্চিয়ানো রোনালদো। এবার জায়গা পেলেন না রেকর্ড ৮ বারের জয়ী মহাতারকা লিওনেল মেসি। ২০০৩ সালের পর এই প্রথম এ দুই মহাতারকা মনোনয়ন পেলেন না।

২০০৮ সাল থেকে এ পর্যন্ত মাত্র দুইবার এ দুজনের হাতে ওঠেনি ব্যালন ডি’অর। ২০১৮ সালে লুকা মদরিচ ও ২০২২ সালে করিম বেনজেমা জিতেছিলেন এ পুরস্কার। সেই সময় হয়তো ফুরিয়েছে। মেসি ও রোনালদোকে ছাড়াই নতুন ফুটবল বিশ্বের পদযাত্রা শুরু হলো এবারের সংক্ষিপ্ত তালিকার মধ্য দিয়ে। এ বছর নতুন কারো হাতে উঠবে সোনালী গোলকটি।

ব্যালন ডি’অর ২০২৪ এর জন্য মনোনীত ৩০ পুরুষ ফুটবলার

এমিলিয়ানো মার্তিনেজ, জুড বেলিংহাম, ফিল ফোডেন, ফেডেরিকো ভালভার্দে, রুবেন দিয়াস,
আর্লিং হালান্ড, নিকো উইলিয়ামস, গ্রানিত শাকা, আরতেম ডোভবিক, টনি ক্রুস,
ভিনিসিয়ুস জুনিয়র, দানি ওলমো, ফ্লোরিয়ান উইর্টজ, মারটিন ওডেগার্ড, ম্যাট হামেলস,
কোল পালমার, হ্যারি কেইন, রদ্রি, ডেকলান রাইস, ভিতিনহা, 
লামিন ইয়ামাল, দানি কারভাহাল, উইলিয়াম সালিবা, বুকায়ো সাকা, হাকান কালহানগলু,
কিলিয়ান এমবাপ্পে, আন্তোনিও রুদিগার, আদেমোলা লুকম্যান, আলেহান্দ্রো গ্রিমালডো এবং লাউতারো মার্তিনেজ।

 

সেই সঙ্গে প্রকাশিত হয়েছে নারী ফুটবল থেকে ৩০ জনের সংক্ষিপ্ত তালিকায় জায়গা করে নেওয়া ফুটবলারের নাম। তালিকায় ফিরেছেন ২০২১ ও ২০২২ ব্যালন ডি’অর জয়ী তারকা অ্যালেক্সিয়া পুতেয়াস।

ব্যালন ডি’অর ২০২৪ এর জন্য মনোনীত ৩০ নারী ফুটবলার

আইতানা বোনমাতি, বারব্রা বানডা, বারব্রা তারসিয়ানে, লরেন হেম্প, ট্রিনিটি রোডম্যান,
অ্যাডা হেগেরবার্গ, শ্যানুয়েলা জিউজলিয়ানো, ম্যালোরি সোয়ানসন, গ্লডিস ভিগসডটির, মারিওনা ক্যালদেন্তে,
লরেন জেমস, লিয়া শুলার, প্যাট্রিসিয়া গুইজাররো, গাবি পোরতিলহো, তাবিথা চাউইঙ্গা,
ক্যারোলাইন হ্যানসেন, লেন্ডসে হোরান, সোয়েকে নুসকেন, ইউই হাসেগাওয়া, লুসি ব্রোঞ্জ,
সালমা প্যারালুয়েলো, জিউলিয়া গুইন, খাদিজা শ, গ্রেস জিয়োরা, অ্যালেক্সিয়া পুতেয়াস,
সোফিয়া স্মিথ, ইওয়া পাজোর, অ্যালিসা নায়হের, মায়রা রামিরেজ এবং ম্যারি-অ্যান্তোয়নেতে কাতোতো

 

বর্ষসেরা পুরুষ ক্লাব মনোনয়ন

বরুশিয়া ডর্টমুন্ড, জিরোনা, বেয়ার লেভারকুসেন, রিয়াল মাদ্রিদ এবং ম্যানচেস্টার সিটি।

বর্ষসেরা নারী ক্লাব মনোনয়ন

বার্সেলোনা, চেলসি, গোথাম ডু এনজে, লিঁও এবং পিএসজি। 

বর্ষসেরা পুরুষ কোচ মনোনয়ন

কার্লো আনচেলত্তি, জাবি আলোনসো, লুইস দে লা ফুয়েন্তে, জিয়ান পিয়েরো গ্যাসপেরিনি, পেপ গার্দিওলা এবং লিওনেল স্কালোনি।

 

বর্ষসেরা নারী কোচ মনোনয়ন

সোনিয়া বোমপাসতর (লিঁও/চেলসি), আর্থার ইলিয়াস (করিন্থিয়ান্স/ব্রাজিল), জোনাথান জিরালদেজ (বার্সেলোনা/ওয়াশিংটন স্পিরিট), এমা হায়েস (চেলসি/যুক্তরাষ্ট্র), ফিলিপা পাতাও (বেনফিকা) এবং সারিনা উইগম্যান (ইংল্যান্ড)।

 

ইয়াচিন ট্রফি মনোনীতরা (গোলরক্ষক)

দিয়েগো কস্তা, জিয়ানলউজি দোন্নারুম্মা, গ্রেগর কোবেল, আন্দ্রেই লুনিন, মাইক মেইগনান, জিওর্জি মামারডাশভিলি, এমিলিয়ানো মার্তিনেজ, উনাই সিমোন, ইয়ান সোমার এবং রনওয়েন উইলিয়ামস।

 

কোপা ট্রফি মনোনীতরা (নবাগত)

পাউ কুবারসি, আলেহান্দ্রো গারনাচো, আর্দা গুলের, কারিম কোনাতে, কোবি মাইনু, জোয়াও নেভেস, সাভিনহো, ম্যাথিস টেল, লামিন ইয়ামাল ও ওয়ারেন জেইরি-এমেরি।

এ তালিকা থেকে ফিফা র‌্যাংকিংয়ে শীর্ষে থাকা ১০০টি দেশের একজন করে মোট ১০০ সাংবাদিকের ভোটে নির্ধারিত হবে এবার বিজয়ী। ৩০ জনের এ তালিকা থেকে প্রতি সাংবাদিক তার সেরা ৫ জনের তালিকা দেবেন। সেরা ৫ এর ১ এ থাকলে ৬ পয়েন্ট, ২ এ থাকলে ৫ পয়েন্ট, ৩ এ থাকলে ৩ পয়েন্ট, ৪ এ থাকলে ২ পয়েন্ট ও ৫ এ থাকলে ১ পয়েন্ট করে পাবেন খেলোয়াড়রা। সর্বোচ্চ পয়েন্টধারী ফুটবলার নির্বাচিত হবেন বিজয়ী হিসেবে।

রেকর্ড ৮ বার এই পুরস্কার জিতেছেন লিওনেল মেসি। ৬ বার নিজের করেছিলেন ক্রিশ্চিয়ানো রোনালদো। ২০০৮ থেকে ২০২৩ পর্যন্ত একচেটিয়াভাবে পুরস্কারটি ছিল রোনালদো ও মেসির দখলে। মাঝে ২০১৮ সালে লুকা মদ্রিচ ও ২০২২ সালে সেটি জিতে নিয়েছিলেন করিম বেনজেমা। তবে সবশেষ গত বছরও পুরস্কারটি ফের নিজের করে নেন মেসি।