ব্যালন ডি’অর ২০২৪ এর মনোনয়ন পেলেন যারা

ফরাসি সাময়িকী ‘ফ্রান্স ফুটবল’ এর আয়োজনে আজ রাতে প্যারিসে ঘটা করে ব্যালন ডি অ’র ৬৮তম সংস্করণের জন্য মনোনীতদের সংক্ষিপ্ত তালিকা প্রকাশের অনুষ্ঠান চলছে। এরই মধ্যে ঘোষিত হয়েছে বর্ষসেরা পুরুষ ক্লাব, পুরুষ কোচ, ইয়াচিন ট্রফি এবং কোপা ট্রফির জন্য মনোনীতদের নাম

বর্ষসেরা নারী ক্লাব মনোনয়ন

বার্সেলোনা, চেলসি, গোথাম ডু এনজে, লিঁও এবং পিএসজি। 

 

বর্ষসেরা নারী কোচ মনোনয়ন

সোনিয়া বোমপাসতর (লিঁও/চেলসি), আর্থার ইলিয়াস (করিন্থিয়ান্স/ব্রাজিল), জোনাথান জিরালদেজ (বার্সেলোনা/ওয়াশিংটন স্পিরিট), এমা হায়েস (চেলসি/যুক্তরাষ্ট্র), ফিলিপা পাতাও (বেনফিকা) এবং সারিনা উইগম্যান (ইংল্যান্ড)।

 

বর্ষসেরা পুরুষ ক্লাব মনোনয়ন

বরুশিয়া ডর্টমুন্ড, জিরোনা, বেয়ার লেভারকুসেন, রিয়াল মাদ্রিদ এবং ম্যানচেস্টার সিটি।

বর্ষসেরা পুরুষ কোচ মনোনয়ন

কার্লো আনচেলত্তি, জাবি আলোনসো, লুইস দে লা ফুয়েন্তে, জিয়ান পিয়েরো গ্যাসপেরিনি, পেপ গার্দিওলা এবং লিওনেল স্কালোনি।

ইয়াচিন ট্রফি মনোনীতরা (গোলরক্ষক)

দিয়েগো কস্তা, জিয়ানলউজি দোন্নারুম্মা, গ্রেগর কোবেল, আন্দ্রেই লুনিন, মাইক মেইগনান, জিওর্জি মামারডাশভিলি, এমিলিয়ানো মার্তিনেজ, উনাই সিমোন, ইয়ান সোমার এবং রনওয়েন উইলিয়ামস।

কোপা ট্রফি মনোনীতরা (নবাগত)

পাউ কুবারসি, আলেহান্দ্রো গারনাচো, আর্দা গুলের, কারিম কোনাতে, কোবি মাইনু, জোয়াও নেভেস, সাভিনহো, ম্যাথিস টেল, লামিন ইয়ামাল ও ওয়ারেন জেইরি-এমেরি।