আজ সাইফুর রহমানের ১৫তম মৃত্যুবার্ষিকী

সাবেক অর্থমন্ত্রী, বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সাবেক সদস্য এম সাইফুর রহমানের ১৫তম মৃত্যুবার্ষিকী আজ। দিবসটি উপলক্ষে সাইফুর রহমান স্মৃতি পরিষদ দিনব্যাপী কর্মসূচি গ্রহণ করেছে। এদিকে তার মৃত্যুবার্ষিকী উপলক্ষে গণমাধ্যমে বাণী দিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

সাইফুর রহমানের মৃত্যুবার্ষিকী উপলক্ষে নানা কর্মসূচি পালন করবে এম সাইফুর রহমান স্মৃতি পরিষদ, তার পরিবার ও বিএনপি। দিবসটি উপলক্ষে এম সাইফুর রহমান স্মৃতি পরিষদ ও মরহুমের পরিবারের পক্ষ থেকে মৌলভীবাজারে তার গ্রামের বাড়িতে সকালে কোরআন খতম, মরহুমের কবরে পুষ্পস্তবক অর্পণ, বাদ জোহর মিলাদ, দোয়া ও তোবারক বিতরণ করা হবে। বিকেল ৪টায় পৌর জনমিলন কেন্দ্রে এম সাইফুর রহমান স্মৃতি পরিষদের উদ্যোগে স্মরণসভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে।