গাজীপুরের কাশিমপুর হাইসিকিউরিটি কেন্দ্রীয় কারাগার থেকে পলাতক তিন মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামিকে গ্রেপ্তার করেছে র্যাব। গতকাল বৃহস্পতিবার দুপুরে আদমজী এলাকায় র্যাব-১১-এর সদর দপ্তরে এক সংবাদ সম্মেলনে র্যাব-১১-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল তানভীর মাহমুদ পাশা জানান, বুধবার রাতে নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলা ও মুন্সীগঞ্জ সদরে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন আড়াইহাজার উপজেলার নয়াগাঁও এলাকার সুরুজ মিয়ার ছেলে মোসাদ্দেক ওরফে সাদেক আলী (৩২), একই এলাকার ইউনুস আলীর ছেলে মো. জাকারিয়া (৩২) ও মুন্সীগঞ্জ সদরের চরমুক্তারপুর এলাকার হাজী কামাল দেওয়ানের ছেলে মো. জুলহাস দেওয়ান (৪৫)।
র্যাব বলছে, মোসাদ্দেক ও জাকারিয়া ২০০৮ সালের আড়াইহাজার থানার একটি হত্যা মামলার আসামি। ২০১৩ সালের ১২ জুন এই মামলার রায়ে আদালত তাদের দুজনকে মৃত্যুদণ্ড দেয়। আর জুলহাস নিজের শিশু সন্তানকে হত্যার দায়ে ২০১৮ সালের ৯ অক্টোবর মৃত্যুদণ্ডপ্রাপ্ত হন।
লেফটেন্যান্ট কর্নেল তানভীর সাংবাদিকদের বলেন, শেখ হাসিনা সরকারের পতনের পরদিন ৬ আগস্ট বিকেলে গাজীপুর জেলার কাশিমপুর হাইসিকিউরিটি কেন্দ্রীয় কারাগারের ভেতরে বন্দিরা বিদ্রোহ করেন।