বেজগাঁও ইউনিয়ন বিএনপি শাখার বর্ধিত সভা

মুন্সীগঞ্জের লৌহজং উপজেলার বেজগাঁও ইউনিয়ন বিএনপি শাখার বর্ধিত সভা শুক্রবার অনুষ্ঠিত হয়েছে। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দলের যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট আব্দুস সালাম আজাদ।

বেজগাঁও ইউনিয়ন বিএনপির আহ্বায়ক মোয়াজ্জেম হোসেন মাঝির সভাপতিত্বে ও সদস্য সচিব মোহাম্মদ আবু তাহের মৃধার পরিচালনায় সভায় বিশেষ অতিথি ছিলেন লৌহজং উপজেলা বিএনপির সদস্য সচিব হাবীবুর রহমান অপু চাকলাদার।