নরসিংদী জেলা কারাগার থেকে লুট হওয়া একটি শটগান, চায়নিজ রাইফেলের দুটি ম্যাগজিন ও একটি চায়নিজ রাইফেলের ট্রিগার ম্যাকানিজম উদ্ধার করেছে সেনাবাহিনী
শনিবার (৭ আগস্ট) নরসিংদী সেনা ক্যাম্পের (২৮ ইস্ট বেঙ্গল রেজিমেন্ট) ক্যাপ্টেন রকিব ও লেফট্যানান্ট সাদমানের নেতৃত্বে পলাশ উপজেলার ঘোড়াশাল টেঙ্গরপাড়া এবং নরসিংদী শহরের ঘোড়াদিয়া ও চিনিশপুর এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে পৃথক দুটি অভিযানে এসব অস্ত্র পরিত্যক্ত অবস্থায় উদ্ধার করা হয়।
নরসিংদী সেনা ক্যাম্পের অধিনায়ক লে: কর্ণেল মো.ফাহিম মাহবুব নির্বাহী ম্যাজিস্ট্রেট সারোয়ার আলম ও সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তানভীর আহমেদের কাছে এসব অস্ত্র হস্তান্তর করেন।