খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে (খুমেক) ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ইউসুফ হোসেন (৬৩) নামে আরও এক ডেঙ্গু রোগীর মৃত্যু হয়েছে। শনিবার (৭ আগস্ট) চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
মেডিকেল কর্মকর্তা ডাক্তার সুহাস রঞ্জন হালদার বলেন, চলতি বছর খুমেক হাসপাতালে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে মোট ১৩৬ জন রোগী ভর্তি হন। এর মধ্যে চার জন রোগীর মৃত্যু হয়। গত ২৪ ঘন্টায় আরও দুই জনকে ভর্তি করা করা হয়েছে।