ডিএসসিসির প্রধান প্রকৌশলী আশিকুরকে অব্যাহতি

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) ভারপ্রাপ্ত সাবেক প্রধান প্রকৌশলী আশিকুর রহমানের সাময়িক বরখাস্তের আদেশ প্রত্যাহার করে চাকরি থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।

আজ শনিবার এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

এর আগে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের কর্মকর্তা-কর্মচারীদের আন্দোলনের মুখে অবহেলা, অসদাচরণ, অদক্ষতা ও দুর্নীতির অভিযোগে গত ১৪ আগস্ট সাময়িক বরখাস্ত হন ডিএসসিসির ভারপ্রাপ্ত প্রধান প্রকৌশলী আশিকুর রহমান।

দপ্তর আদেশে ডিএসসিসির প্রশাসক ড. মহ. শের আলী উল্লেখ করেন, আশিকুর রহমান, অতিরিক্ত প্রধান প্রকৌশলী, বর্তমানে ভারপ্রাপ্ত প্রধান প্রকৌশলী ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন তাকে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন, কর্মচারী চাকরি বিধিমালা, ২০১৯ এর বিধি ৫৫ (১) অনুসারে গত ১৫ আগস্ট জারিকৃত দপ্তর আদেশমূলে চাকরি থেকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে। তার সাময়িক বরখাস্তের আদেশ প্রত্যাহারপূর্বক অভিযোগের দায় থেকে তাকে অব্যাহতি প্রদান করা হলো।