ইসরায়েল ও হামাসের মধ্যে ক্রমবর্ধমান সহিংসতার নিন্দা জানাতে যুক্তরাজ্যে মিছিল করে দেশটিতে বসবাসকারী ফিলিস্তিনিপন্থী কর্মীরা। এসময় মিছিল থেকে ছয়জনকে গ্রেপ্তার করা হয়েছে। শনিবার (৭ সেপ্টেম্বর) কেনসিংটন রোডের মিছিল থেকে তাদেরকে আটক করা হয়।
সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে এক পোস্টের মাধ্যমে এ তথ্য জানায় লন্ডন পুলিশ।
পুলিশ এক্স-এর একটি পোস্টে জানায়, পাবলিক অর্ডার অ্যাক্টসহ বিভিন্ন অভিযোগে এ ছয়জনকে গ্রেপ্তার করা হয়েছে। বিক্ষোভে বিক্ষোভকারীরা "স্টারমারের হাতে রক্ত আছে" এবং "যুদ্ধ জোট বন্ধ করুন" এমন কিছু প্রতীক দেখান।
মুসলমান কমিউনিটি নেতৃবৃন্দ যে কোনো সমাবেশ ও র্যালি শান্তিপূর্ণ রাখা ও কোনো ধরনের বিশৃঙ্খল পরিস্থিতি যাতে না ঘটে সে জন্য সবাইকে সচেতন থাকার অনুরোধ জানিয়েছেন।