২০২৪ সালে হজের জন্য আফগান নাগরিকদের জমা দেওয়া অর্থ থেকে যা বেঁচে গেছে তা ফেরত দেওয়া শুরু করেছে দেশটির সরকার। দেশটির হজ ও ধর্মবিষয়ক মন্ত্রণালয় এ অর্থ ফেরত দিচ্ছে। গত বুধবার (৪ সেপ্টেম্বর) থেকে রাজধানী কাবুলসহ অন্যান্য প্রদেশে এ কার্যক্রম শুরু হয়েছে বলে দেশটির একাধিক সংবাদ মাধ্যম জানিয়েছে।
আফগানিস্তানের ভারপ্রাপ্ত ধর্মমন্ত্রী নুর মুহাম্মদ সাকিব জানিয়েছেন, বেঁচে যাওয়া অর্থ থেকে প্রত্যেক হাজি ৩৭ ডলার এবং ৬১ আফগানি ফেরত পাবেন। এ বছর হজের জন্য হাজিদের কাছ থেকে ১১ কোটি ৩০ লাখেরও বেশি ডলার সংগ্রহ করা হয়েছিল, যার মধ্যে ১১ কোটি ২০ লাখের বেশি ডলার ব্যয় হয়েছে। বাকি অর্থ সরকারের কাছে রয়ে গেছে। তা ফেরত দেওয়া হচ্ছে।