কুমিল্লার মুরাদনগরে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে দুই আরোহী নিহত হয়েছে । নিহত শফিউল্লাহ মিয়া (১৯) ও আল-আমিন (১৭) দুইজন বন্ধু ছিলেন।
রবিবার (৮ সেপ্টেম্বর) বিকালে হোমনা উপজেলা মুরাদনগর-হোমনা সড়কের রঘুনাথপুর এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান, রবিবার (৮ সেপ্টেম্বর) বিকালে শফিউল্লাহ ও আল-আমিন মোটরসাইকেল নিয়ে পার্শ্ববর্তী হোমনা উপজেলায় খেলা দেখতে যাওয়ার পথে মুরাদনগর-হোমনা সড়কের রঘুনাথপুর এলাকায় মোটরসাইকেল নিয়ন্ত্রন হারিয়ে শফিউল্লাহ ও আল-আমিন মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে যায়। এ সময় ঘটনাস্থলেই শফিউল্লাহর মৃত্যু হয়।
গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা আল-আমিনকে উদ্ধার করে প্রথমে মুরাদনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন। রাতে পরিবারের লোকজন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে সেখানেই তার মৃত্যু হয়।