সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলায় তিনটি ওয়ান সুটারগান ও ১৯ রাউন্ড গুলি্ উদ্ধার করেছে পুলিশ। সোমবার (৯ সেপ্টেম্বর) ভোর রাতেত উপজেলার পৌর সদরের পারকোলা গুচ্ছ গ্রামের পৃথক ৩টি ঘর এসব উদ্ধার করা হয়।
শাহজাদপুর থানার ওসি মো. সবুজ রানাা সোমবার সকালে এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।
তিনি জানান, সোমবার (৯ সেপ্টেম্বর) ভোর রাত ৪টার সময় পারকোলা গুচ্ছগ্রামের মৃত মকবুল হোসেনের ছেলে মো. নজরুল ইসলামের ঘর থেকে একটি পাটের বস্তার ভিতর থেকে একটি সচল ওয়ান শুটার পাইপগান ও ৬ রাউন্ড, গুলি, মো. শফিকুল ইসলামের ছেলে শাহাদত হোসেনের ঘরের খাটের নিচ থেকে সাদা প্লাষ্টিকের বস্তার ভিতর থেকে একটি সচল ওয়ান শুটার পাইপ গান ও ৭ রাউন্ড গুলি ও সোলেমান ফকিরের ছেলে মো. ছামাদ আলীর ঘর থেকে একটি ওয়ান শুটার পাইপগান ও ৬ রাউন্ড লিডবল কার্তুজ উদ্ধার করা হয়েছে।
এ ব্যাপারে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বলে তিনি জানান।