তিতাস গ্যাস কোম্পানি লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) মো. হারুনুর রশীদ মোল্লাহর চুক্তিভিত্তিক নিয়োগ বাতিল করা হয়েছে। সোমবার (৯ সেপ্টেম্বর) এক প্রজ্ঞাপনে এ তথ্য জানিয়েছে বিদ্যুৎ জ্বালানি ও খনিজসম্পদ মন্ত্রণালয়।
প্রজ্ঞাপনে বলা হয়, তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন পিএলসির (টিজিটিডিপিএলসি) ব্যবস্থাপনা পরিচালক মো. হারুনুর রশীদ মোল্লাহ’র অনুকূলে জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের ২৮.০০.০০০০.০২১.২৯.০০১.২১.৩৩১ নম্বর স্মারকে প্রদত্ত চুক্তিভিত্তিক নিয়োগের অবশিষ্ট মেয়াদ বাতিল করা হলো।
হারুনুর রশীদ চুক্তিতে কয়েক দফা এ পদে দায়িত্ব পালন করেন। সর্বশেষ গত বছরের ২৯ সেপ্টেম্বর থেকে এক বছরের জন্য চুক্তিতে তিতাসের এমডি নিয়োগ পান।