ঢাকা বিশ্ববিদ্যালয়ে থাকবে না গণরুম

ঢাকা বিশ্ববিদ্যালয়ের সকল আবাসিক হলে গণরুম বিলুপ্তির সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সোমবার (০৯ সেপ্টেম্বর) ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক আব্দুল মতিন চৌধুরী ভার্চুয়াল ক্লাসরুমে প্রভোস্ট স্ট্যান্ডিং কমিটির এক সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমদ খান সভায় সভাপতিত্ব করেন। 

এ ছাড়াও সভায় গেমস রুমকে সহশিক্ষামূলক কার্যক্রমে ব্যবহার উপযোগী হিসেবে গড়ে তোলার সিদ্ধান্ত নেওয়া হয়। আগামী ২২ সেপ্টেম্বর থেকে বিশ্ববিদ্যালয়ের ক্লাস চালুর বিষয়ে সভায় আলোচনা হয় এবং এ ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে প্রভোস্টদের নির্দেশনা দেওয়া হয়।