নেসকোর ২৫ নির্বাহী প্রকৌশলীর ১৪ জনই অবৈধ

ভুলে ভরা বিজ্ঞপ্তির মাধ্যমে নর্দান ইলেকট্রিসিটি সাপ্লাই কোম্পানি লিমিটেড (নেসকো) অন্তত ১৪ জন নির্বাহী প্রকৌশলী নিয়োগ দিয়েছে, যাদের প্রয়োজনীয় অভিজ্ঞতা নেই। কারও নির্ধারিত/কাঙ্ক্ষিত বয়স পার হয়ে গেছে। অভিজ্ঞতার ভুয়া সনদও দিয়েছেন অনেকে। আবার কেউ উপবিভাগীয় প্রকৌশলীর যোগ্যতাই অর্জন করেননি। অযোগ্য এসব প্রকৌশলীর ছয়জনকে আবার করা হয়েছে তত্ত্বাবধায়ক প্রকৌশলী।

ভুক্তভোগীরা বলছেন, তাদের নিয়োগ দিতে গিয়ে বিদ্যুৎ বিতরণ খাতে কর্মরত অন্তত পাঁচজন যোগ্য প্রার্থীকে বাদ দেওয়া হয়েছে, যারা লিখিত পরীক্ষায় উত্তীর্ণ হয়ে মৌখিক পরীক্ষায়ও ভালো করেছিলেন। গত ২৭ মার্চ এবং গত বছরের ১৪ সেপ্টেম্বর দু-দফায় নির্বাহী প্রকৌশলী থেকে তত্ত্বাবধায়ক প্রকৌশলী করা হয়েছে আটজনকে; সেখানেও জ্যেষ্ঠতা লঙ্ঘনের এবং মেধার অবমূল্যায়নের অভিযোগ রয়েছে।

অভিযোগে বলা হয়েছে, নির্বাহী প্রকৌশলী নিয়োগের নেপথ্যে রয়েছে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার মুখ্য সচিব আহমেদ কায়কাউস ও নেসকোর তৎকালীন চেয়ারম্যান রহমত উল্লাহ মো. দস্তগীরের সিন্ডিকেট। পিডিবির তদন্তে অনিয়ম-দুর্নীতি প্রমাণিত হওয়ার পরও তাদের চাপে সব ধামাচাপা দেওয়া হয়েছে।

এই নিয়োগ প্রক্রিয়ার বিরুদ্ধে ২০১৯ সালে নেসকোর ৩৫ জন সহকারী প্রকৌশলী আদালতে মামলা করলে আহমেদ কায়কাউসের চাপে প্রত্যাহার করতে বাধ্য হন তারা। নানা রকম হেনস্তারও শিকার হন ভুক্তভোগীরা।

বিস্তারিত পড়ুন এখানে