ডিপ্লোমা সার্ভেয়ারদের স্মারকলিপি প্রদান

ফরিদপুরে সার্ভে ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স কর্মকর্তাদের বেতন স্কেল ১০ম গ্রেডে উন্নীত করার দাবীতে স্মারকলিপি প্রদান ও মানববন্ধন কর্মসূচি পালন করা হয়েছে। বুধবার (১১ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১২টার দিকে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে এ মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়। 

মানববন্ধনে বক্তব্য রাখেন, জেলা প্রশাসক কার্যালয়ের সার্ভেয়ার জাকির হোসেন, জেলা পরিষদের সার্ভেয়ার মো. সাইফুল ইসলাম, সার্ভেয়ার মো. ফয়সাল আহমেদ, সার্ভেয়ার আখি মনি, সার্ভেয়ার শিপন আলী প্রমুখ।

বক্তারা বলেন, ‘দীর্ঘদিন ধরে তারা বৈষম্যের স্বীকার হচ্ছেন। ১৯৯৪ সালে জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রজ্ঞাপনে বাংলাদেশের সকল মন্ত্রণালয়ের অধীনস্ত অফিস সমূহে উপ সহকারী প্রকৌশলী ও সমমানের পদে কর্মরত ইঞ্জিনিয়ারিং ডিপ্লোমাধারীদেরকে ২য় শ্রেনীর পদমর্যাদা ও বেতন স্কেল ১০ গ্রেডে নির্ধারণ করা হয়। কিন্তু সার্ভেয়িং ডিপ্লোমাধারীদের জন্য নির্ধারিত সার্ভেয়ার সমমানের পদে সরকার নির্ধারিত গ্রেডের কয়েকধাপ নীচে ১৪,১৫,১৬ গ্রেডে নিয়োগ দেয়া হচ্ছে যা সম্পূর্ণ বৈষম্যমূলক।’ 

এর আগে ফরিদপুরের ভারপ্রাপ্ত জেলা প্রশাসক ইয়াছিন কবীরের মাধ্যমে প্রধান উপদেষ্টা বরাবর স্মারকলিপি প্রদান করা হয়।