বিকিনিতে আলোচনায় জেসিয়া

বাংলাদেশের আলোচিত-সমালোচিত মডেল জেসিয়া ইসলাম। পাশাপাশি মিস বাংলাদেশ ২০১৭ সালের সুন্দরী প্রতিযোগিতায় মুকুটধারী। এর পরেই মডেলিং ও নাটকে অভিনয় শুরু করেন। ‘ছবি প্রতিচ্ছবি’ শিরোনামের একক নাটকের মধ্য দিয়ে অভিনয়ে যাত্রা শুরু করেন জেসিয়া। এতে তার সহশিল্পী ছিলেন ‘বন্ধু’ সালমান মুক্তাদির।

সালমান মুক্তাদিরের সঙ্গে প্রেম, বিচ্ছেদ ও মারামারি দিয়ে আলোচনায় ছিলেন জেসিয়া। অথচ আলোচনায় থাকার কথা ছিল তার দক্ষতা ও যোগ্যতা দিয়ে। যদিও পরবর্তী সময়ে অনেক কাজের সঙ্গেই যুক্ত হয়েছেন এই সুন্দরী। তবে এবার আলোচনার কেন্দ্রে এলেন প্রথমবারের মতো বিকিনি পোশাকে। যদিও অনেক আকর্ষণীয়া লুকে তিনি ধরা দিয়েছেন ফ্রেমে, তবে এবার নেটিজেনদের প্রধান আলোচনার খোরাক তৈরি করেছেন বিকিনি পোশাকে। জেসিয়াকে দেখা যাচ্ছে একটি সুইমিংপুলের পাশে। সাদা-কালো এই ছবিতে দেখা যাচ্ছে তিনি পুল থেকে উঠে আসছেন। নেটিজেনরা ছবিগুলোতে মন্তব্যে সরব হয়েছেন। অনেকেই বলছেন রঙিন ছবি পোস্ট করেন। যদিও এই ছবি আপলোডের আগে তিনি দুটি রঙিন ছবিও পোস্ট করেছেন। তবে সেসব আলোচনায় আসেনি।

মডেলিং ও নাটকে অভিনয়ের পাশাপাশি দুটি চলচ্চিত্রে অভিনয় করতে দেখা গেছে জেসিয়া ইসলামকে। ভারত-বাংলাদেশ যৌথ প্রযোজনায় নির্মিত মনস্তাত্ত্বিক থ্রিলার চলচ্চিত্র ‘দরদ’-এ জেসিয়া ইসলাম অতিথি শিল্পী হিসেবে অভিনয় করেছেন। ছবিটিতে প্রধান চরিত্রে অভিনয় করেছেন শাকিব খান ও সোনাল চৌহান। এদিকে ‘মাসুদ রানা-৯’ ছবিতে এজেন্ট চরিত্রে অভিনয় করেছেন। তবে এই ছবিতে অভিনয় করেও নিজের কদর বাড়াতে পারেননি। ফলে জেসিয়ার চলচ্চিত্রের ক্যারিয়ারের সূচক সামনে কতটা ওপরে উঠবে তা এখনই বলা সম্ভব না।