এবার গোল ৯৯ সেকেন্ডে!

কদিন আগে ১৩ সেকেন্ড গোল করেও ইতালির কাছে হেরেছিল ফ্রান্স। জার্মানির বিপক্ষে ৯৯ সেকেন্ডে গোল করা নেদারল্যান্ডস অবশ্য হারেনি, ২-২ গোলে ড্র করেছে।

আমস্টারডামের ইয়োহান ক্রুইফ অ্যারেনায় মঙ্গলবার রাতে উয়েফা নেশনস লিগের ম্যাচে ৯৯ মিনিটে গোল করে জার্মানিকে ৫০ বছর আগের স্মৃতি মনে করিয়ে দিয়েছিল নেদারল্যান্ডস। ৫০ বছরের মধ্যে জার্মানির জালে দ্রুততম গোলটি ডাচরাই করল। গোলটি করেন টিয়ানি রাইন্ডার্স। পরে ডেনিজ উনদাভ ও ইয়োশুয়া কিমিখের গোলে এগিয়ে যায় জার্মানি। ৫০ মিনিটে ডাচরা সমতায় ফেরে ডেনজেল ডামফ্রিসের গোলে। নেদারল্যান্ডস-জার্মানি ম্যাচটি দুঃসংবাদ বয়ে এনেছে ম্যানচেস্টার সিটির জন্য। দলটির ডাচ ডিফেন্ডার নাথান আকে যে চোট পেয়ে প্রথমার্ধেই মাঠ ছেড়েছেন। সপ্তাহদুয়েক মাঠের বাইরে থাকতে হতে পারে তাকে। এ সময়ে প্রিমিয়ার লিগে ব্রেন্টফোর্ড ও আর্সেনালের বিপক্ষে ও চ্যাম্পিয়নস লিগে ইন্টার মিলানের বিপক্ষে খেলবে সিটি।