ভারতে দুই টেস্টের সিরিজের জন্য দারুণ একটা প্রস্তুতি হলো সাকিব আল হাসানের। কাউন্টি চ্যাম্পিয়নশিপে সমারসেটের বিপক্ষে চার দিনের ম্যাচে ৯ উইকেট নিয়েছেন তিনি। প্রথম উইকেটে ৪ উইকেট শিকারী সাকিব দ্বিতীয় ইনিংসে ৫ উইকেট নিয়েছেন তিনি।
টনটনে তৃতীয় দিনের শেষ বিকেল সাকিব ৪ উইকেট নিয়ে ধস নামিয়েছিলেন সমারসেটের দ্বিতীয় ইনিংসের। কিন্তু ক্রেইগ ওভারটন ও টম ব্যান্টনের ১০ উইকেট জুটি প্রতিরোধ গড়ে দিন পার করেছিলেন। আজ শেষ দিনের সকালে ৭১ রানের সেই জুটি ভেঙে দিয়ে সাকিব তুলে নেন তার পঞ্চম উইকেট। এই ইনিংসে সাকিবের বোলিং ফিগার দাড়ায় ২৯.৩-১-৯৬-৫। ১০৫ ম্যাচের প্রথম শ্রেণির ক্যারিয়ারে ২৫তম বার ৫ উইকেট পেলেন সাকিব।
গতকালই সাকিব প্রথম শ্রেণির ক্রিকেট ৩৫০ উইকেট পূর্ণ করেছিলেন। প্রথম ইনিংসে সাকিব ৩৩.৫ ওভার বোলিংয়ে ৯৭ রান দিয়ে নেন ৪ উইকেট।