খুলনায় পিস্তল ম্যাগাজিনসহ আটক ২

খুলনায় যৌথ অভিযান চালিয়ে একটি বিদেশি পিস্তল, দুটি ওয়ানশুটার গান, তিনটি হাত বোমা, দুটি ফাঁকা ম্যাগাজিন ও বিপুল দেশীয় অস্ত্রসহ দুই ব্যক্তিকে আটক করেছেন কোস্ট গার্ড সদস্যরা।

গত বুধবার রাতে রূপসা উপজেলার খেজুরতলা ঘাটসংলগ্ন এলাকায় অভিযান চালিয়ে এসব অস্ত্রসহ তাদের আটক করা হয়। আটক আসিফ মাহমুদ (২৯) ও তার সহযোগী শেখ মাহমুদ হাসানের (৩৮) বাড়ি রূপসা উপজেলার দেয়াড়া গ্রামে।

কোস্ট গার্ড পশ্চিম জোনের কর্মকর্তা লে. মুসফিক উস সালেহীন জানান, বুধবার রাতে খেজুরতলা ঘাটসংলগ্ন এলাকায় কোস্ট গার্ড সদস্যরা বিশেষ অভিযান পরিচালনা করেন। অভিযানকালে আসিফ মাহমুদ ও শেখ মাহমুদ হাসানকে আটক করা হয়। এরপর তল্লাশি চালিয়ে তাদের হেফাজতে থাকা একটি অবৈধ বিদেশি নাইন এমএম পিস্তল এবং দুটি ফাঁকা ম্যাগাজিন জব্দ করা হয়। তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে রূপসা থানা পুলিশের সঙ্গে একাধিক আস্তানায় যৌথ অভিযান পরিচালনা করে দুটি ওয়ান শুটার গান, তিনটি দেশীয় তাজা হাত বোমা ও বিপুল পরিমাণ দেশীয় ধারালো অস্ত্র উদ্ধার করা হয়।