অজ্ঞান পার্টির খপ্পরে পড়ে দুই যুবকের সর্বস্ব খোয়া

রাজধানী যাত্রাবাড়ী থানার দোলাইরপাড়ে অজ্ঞান পার্টির খপ্পরে পড়ে দুই যুবকের সর্বস্ব খোয়া গেছে। প্রাথমিকভাবে ওই দুই যুবকের নাম-পরিচয় পাওয়া যায়নি। গতকাল বৃহস্পতিবার দুপুর পৌনে ২টার দিকে অচেতন অবস্থায় পথচারীরা তাদের দুজনকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসেন। তাদের হাসপাতালে নিয়ে আসেন পথচারী যাত্রাবাড়ী আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থী নাঈম ইসলাম।

ঢামেক হাসপাতালে পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. ফারুক বলেন, যাত্রাবাড়ীর দোলাইরপাড় থেকে অজ্ঞান পার্টির খপ্পরে পড়া দুই যুবককে ঢাকা মেডিকেলে নিয়ে আসা হয়েছে।