গত সপ্তাহেই ২০২৬ বিশ্বকাপ বাছাইপর্বের ম্যাচে একই দিনে মাঠে নেমেছিল ব্রাজিল ও আর্জেন্টিনা। ভিন্ন প্রতিপক্ষের বিপক্ষে সেই লড়াইয়ে হেরেছিল দুই দলই। এবার অনূর্ধ্ব-২০ নারী ফুটবল বিশ্বকাপে দেখা গেল উল্টোটাই। শেষ ষোলোর ম্যাচে ক্যামেরুনকে হারিয়ে কোয়ার্টার ফাইনালের টিকিট পেয়েছে ব্রাজিল অনূর্ধ্ব-২০ নারী দল। অন্যদিকে বাদ পড়েছে আর্জেন্টিনা।
কলম্বিয়া চলছে অনূর্ধ্ব-২০ নারী ফুটবল বিশ্বকাপের ১১তম আসর। গতকাল শুক্রবার (১৩ সেপ্টেম্বর) ক্যামেরুনকে ৩-১ গোলে হারিয়ে টুর্নামেন্টের শেষ আট নিশ্চিত করেছে ব্রাজিলের মেয়েরা। শুরুতে পিছিয়ে পড়লেও ম্যাচে ফিরতে খুব বেশি সময় লাগেনি তাদের। প্রথমার্ধেই পেনাল্টি থেকে গোল করে সমতায় ফিরে ব্রাজিলের মেয়েরা। ১-১ গোলের ড্র নিয়ে বিরতিতে যায় দুই দুল।
ম্যাচের দ্বিতীয়ার্ধে দুই দলই আক্রমণ-পাল্টা আক্রমণ করেছে। তবে কাঙ্ক্ষিত গোল হচ্ছিল না। নির্ধারিত সময়ে আর কোনো গোল না হওয়ায় ম্যাচ গড়ায় অতিরিক্ত সময়ে। এই সুযোগে আরো দুটি গোল করে বিজয় নিশ্চিত করে ব্রাজিল ব্রাজিলের জয়ের দিনে আসর থেকে ছিটকে গেছে তাদের চিরপ্রতিদ্বন্দ্বী আর্জেন্টিনা।
গতকাল কলম্বিয়ার এস্তাদিও মেট্রোপলিটন স্টেডিয়ামে শেষ ষোলোর ম্যাচে জার্মানি অনূর্ধ্ব-২০ নারী দলের কাছে তারা হেরেছে ৫-১ গোলের ব্যবধানে। জার্মানির হয়ে জোড়া গোল করেন নাচতিগাল। তাছাড়া একটি করে গোল করেন জানজিন, ব্যান্ডের ও জিকাই। আর্জেন্টিনার হয়ে একমাত্র গোলটি করেছেন লোম্বারডি ল্যারের। আগামী ১৬ সেপ্টেম্বর কোয়ার্টার ফাইনালের ৪টি ম্যাচই অনুষ্ঠিত হবে।