নগর পুলিশের দক্ষিণ বিভাগ থেকে চট্টগ্রামের বাইরে বদলি হতে ইচ্ছুক এমন উপপরিদর্শক এবং সহকারী উপপরিদর্শকদের তালিকা চেয়ে নোটিশ জারি করা হয়েছে।
আজ শনিবার (১৪ সেপ্টেম্বর) সিএমপির দক্ষিণ বিভাগের উপকমিশনার মো. লিয়াকত আলী খান স্বাক্ষরিত ওই নোটিসে আগ্রহীদের কাছে এই তথ্য চাওয়া হয়েছে। আগ্রহী পুলিশ সদস্যদেরকে আগামীকালের (১৫ সেপ্টেম্বর) মধ্যে তাদের নাম সিএমপির দক্ষিণ বিভাগের উপকমিশনারের দপ্তরে পাঠাতে বলা হয়েছে।
তবে উক্ত বিভাগে কর্মরত এসআই ও এএসআইদের চট্টগ্রাম থেকে বাইরে বদলির ক্ষেত্রে এভাবে নোটিশ জারি করে আগ্রহীদের নাম জানতে চাওয়ার বিষয়ে সিএমপি সংশ্লিষ্ট কর্মকর্তারা মুখ খুলছেন না।
সিএমপির এক কর্মকর্তা জানিয়েছেন, পুলিশ সদর দপ্তরের নির্দেশনা মোতাবেক এই নোটিশ জারি করা হয়েছে