ঐশ্বরিয়ার মেয়ে কি স্কুলে যায়? প্রশ্ন নেটিজেনদের

আরাধ্যা বচ্চন। বলিউডের অন্যতম স্টারকিড। বচ্চন পরিবারের উত্তরসূরী। এখানেই শেষ নয়, ঐশ্বরিয়া রাই ও অভিষেক বচ্চনের এই মেয়েকে নিয়ে সর্বদাই চর্চা তুঙ্গে। কী তার মা-বাবার সম্পর্ক? কার সঙ্গে থাকছে সে? কেন তাকে বাবার সঙ্গে দেখা যায় না! সব মিলিয়ে প্রতিদিনই আরাধ্যাকে ঘিরে থাকে জল্পনা।

কখনও তার হেয়ারস্টাইল, কখনও আবার বিমানবন্দর থেকে ভাইরাল তার ছবি। তবে মেয়ে স্কুল যাচ্ছে কখন? সোশ্যালে সব সময় দেখা যাচ্ছে মায়ের হাত ধরে রয়েছে।  সে কারণেই প্রশ্ন নেটিজেনদের। ঐশ্বরিয়ার সঙ্গে মেয়ে পার্টিতে যাচ্ছে, যাচ্ছে ট্রেলার লঞ্চে, এমনকি মায়ের ব্যক্তিগত কাজে সেই সঙ্গী।

তাই কেউ মন্তব্য করেছেন, ‘সত্যি এই প্রশ্নটা করতে চাই, আপনারা সকলে ভাবছেন আরাধ্যা কীভাবে স্কুলে যাচ্ছে? অনেক ছাত্রীরই এ সময় পরীক্ষা চলছে। যখনই ঐশ্বরিয়াকে কোথাও যেতে দেখতে যায় সঙ্গে থাকে আরাধ্যা।’

আবার কেউ মা-মেয়ের পক্ষ নিয়ে লিখলেন, ‘লক্ষ্য করে দেখবেন ঐশ্বরিয়া তখনই ট্রাভেল করেন, যখন আরাধ্যার স্কুল থাকে না। কানে ফেস্টিভ্যালে ঐশ্বরিয়া সপ্তাহের ছুটির দিনই গিয়েছিলেন।’

এদিকে ঐশ্বরিয়া-আরাধ্যাকে নিয়ে যখন চর্চা তুঙ্গে, তখন প্রশ্ন উঠছে অভিষেকের সঙ্গে কেন দেখা যায় না আরাধ্যাকে। কিছুদিন আগেই অভিষেক নব্যা নন্দা ও অগস্ত্যকে নিয়ে ডিনারে গিয়েছিলেন। তখনও উঠেছিল এই প্রশ্ন।