নকল চুল লাগাচ্ছেন ঐশ্বরিয়া!

আপডেট : ১২ জানুয়ারি ২০২৫, ০১:৪৭ এএম

আচমকাই কটাক্ষের মুখে ঐশ্বরিয়া রাই। পুরনো একটি ভিডিও ফাঁস হতেই তীব্র আক্রমণ তাকে ঘিরে। ‘টেকো’ বলে তুলোধনা। চলছে আরও কত কী! কিন্তু কেন?

কিছু দিন আগে প্যারিস ফ্যাশন উইকে অংশ নেন ঐশ্বরিয়া। সেখানেই মেকআপ রুমে এক ভক্ত দেখা করতে আসেন তার সঙ্গে। সে সময় তৈরি হচ্ছিলেন ঐশ্বরিয়া। দেখা যায়, তার মেকআপ আর্টিস্ট ‘ফলস হেয়ার’ লাগাচ্ছেন। আর এর পরেই শুরু হাসাহাসি। তবে থেমে থাকেননি ঐশ্বরিয়ার ভক্তরা। মনে করিয়ে দিয়েছেন ঐশ্বরিয়া পরচুলা লাগাচ্ছেন না। চুলে লাগানো হচ্ছেন‘হেয়ার এক্সটেনশন’ অর্থাৎ চুল যাতে আরও ঘন লাগে।

তাদের কথায়, ফ্যাশন ইন্ডাস্ট্রির সঙ্গে যুক্ত সবাই এই কাজ করে থাকেন। এ নিয়ে হাসাহাসির কিছু নেই।

প্যারিস ফ্যাশন উইকে একা যাননি ঐশ্বরিয়া। সঙ্গে ছিল তার ছোট্ট মেয়ে আরাধ্যাও। মেয়েকে এক মুহূর্তও কোলছাড়া করতে চান না মা। এ ক্ষেত্রেও সেই ব্যতিক্রম হয়নি বিগত এক বছর ধরে ঐশ্বরিয়ার বৈবাহিক জীবন নিয়ে নানা আলোচনা। শোনা যায় তার ও অভিষেক বচ্চনের সুখের সংসারে নাকি  অশান্তির কালো মেঘ। তবে এবার প্যারিস ফ্যাশন উইকে তার হাতে বিয়ের আংটি দেখে স্বস্তিতে ভক্তরা।

 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত