রোনালদোর সামনে এএফসি চ্যাম্পিয়নস লিগ যার বর্তমান নাম এএফসি চ্যাম্পিয়নস লিগ এলিট জেতার সুযোগ। আল নাসর এবার চ্যাম্পিয়নস লিগে গ্রুপ পর্বে প্রথম ম্যাচটা খেলবে আজ, তাদের প্রতিপক্ষ ইরাকের ক্লাব আল শর্তা। ম্যাচটি হবে বাগদাদে। কিন্তু কপাল খারাপ পর্তুগিজ এই কিংবদন্তির। ভাইরাসে আক্রান্ত হওয়ায় বাগদাদে যেতে পারেননি রোনালদো। আল নাসর সামাজিক যোগাযোগমাধ্যমে জানায়, ‘আল নাসরের অধিনায়ক ক্রিশ্চিয়ানো রোনালদো আজ (রবিবার) সুস্থ বোধ করছেন না এবং ভাইরাল সংক্রমণে আক্রান্ত হয়েছেন। দলের চিকিৎসক নিশ্চিত করেছেন যে, তার বিশ্রাম নিতে হবে ফলে দলের সঙ্গে ইরাক সফরে যাবেন না তিনি।’