স্বাস্থ্যখাতে অনিয়ম ও এনক্যাডারমেন্ট বাতিলের দাবি আদায়ে দুইদিনের কর্মসূচি ঘোষণা বিসিএস স্বাস্থ্য ক্যাডার অ্যাসোসিয়েশন। সোমবার (১৬ সেপ্টেম্বর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় সংগঠনটি।
বিজ্ঞপ্তিতে বিগত আওয়ামী লীগ সরকারের মদদপুষ্ট ও বিসিএস ফেল করেও এনক্যাডারমেন্ট হওয়া ২ হাজার ৩৪৬ জন এডহক ও প্রকল্প চিকিৎসকদের সকল সুবিধা (এনক্যাডারমেন্ট, পদোন্নতি, পদায়ন, প্রমার্জনা) বাতিল ও শাস্তি নিশ্চিতের দাবি জানিয়েছে বিসিএস স্বাস্থ্য ক্যাডার এসোসিয়েশন।
এই দাবি আদায়ে দুইদিনের কর্মসূচি দিয়েছে সংগঠনটি। কর্মসূচির মধ্যে রয়েছে- আগামীকাল মঙ্গলবার মুভ টু পিএসসি, পিএসসিতে অবস্থান কর্মসূচি ও সকাল সাড়ে ১১টায় সংবাদ সম্মেলন। এছাড়া বুধবার (১৮ সেপ্টেম্বর) শহীদ মিনারে অবস্থান কর্মসূচি ও সংবাদ সম্মেলন দুপুর ২ টায়।