বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে রাজধানীর উত্তরায় ছাত্র-জনতার ওপর গুলিবর্ষণের ঘটনায় এজহারনামীয় আসামী দেলোয়ার হোসেন রুবেলকে গ্রেপ্তার করেছে র্যাব। এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আন্দোলন চলাকালীন সময় উত্তরার ১১নং সেক্টরে ছাত্র-জনতার উপর পিস্তল দিয়ে গুলিবর্ষণকারী দেলোয়ার হোসেন রুবেলকে টঙ্গী থেকে গ্রেপ্তার করেছে র্যাব। তিনি গুলিবর্ষণের ঘটনায় এজহারনামীয় ৪৫নং আসামী।