বাংলাদেশ শিল্পকলা একাডেমির গবেষণা বিভাগের পরিচালক ও প্রখ্যাত অভিনেত্রী জ্যোতিকা জ্যোতি আজ মঙ্গলবার অফিসে গিয়ে উত্তেজিত কর্মচারীদের মুখোমুখি হয়েছেন। পরবর্তীতে তিনি অফিস ছাড়তে বাধ্য হন।
সকালে অফিসে যাওয়ার পর জ্যোতিকা জ্যোতি দেখতে পান যে, তার সহকর্মীরা উত্তেজিত অবস্থায় আছেন। পরিস্থিতি সামলাতে না পেরে তিনি অফিস থেকে বেরিয়ে আসেন। এই ঘটনার একটি ভিডিও ক্লিপ সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে।
দুপুরে ফেসবুক লাইভে এসে জ্যোতিকা জ্যোতি বলেন, তিনি সচিবের পরামর্শ অনুযায়ী অফিসে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছিলেন। কিন্তু অফিসে গিয়ে দেখেন পরিস্থিতি অনাকাঙ্ক্ষিত। মহাপরিচালকের সাথে কথা বলে তিনি অফিস ছাড়ার সিদ্ধান্ত নেন।
তিনি বলেন, আমার রুমে গিয়ে নিজের ব্যক্তিগত জিনিস ব্যাগে ভরি। তখন লবিতে গিয়ে বাইরের লোকজনের সঙ্গে কথা বলতে চাই। কিন্তু তারা কথা বলতে চান না। ওই মুখগুলো আগে পরিচিত থাকলেও সেই মুখগুলো আজ খুব অপরিচিত লাগছিল।
শিল্পকলা একাডেমির জনসংযোগ কর্মকর্তা সাবিনা ইয়াসমিন দেশ রূপান্তরকে বলেন, জ্যোতিকা জ্যোতি এসেছিলেন শিল্পকলা একাডেমিতে। তাকে আটকে রাখা বা এমন কোনো ঘটনা ঘটেনি। উনি নিজের জিনিসপত্র নিতে এসেছিলেন, তারপর চলে গেছেন।