দুর্ঘটনা ঘটার আগেই চালককে সংকেত পাঠাবে স্কুটার। ফলে চালক বুঝতে পারবেন সামনে দুর্ঘটনা ঘটার আশঙ্কা আছে। তাকে সাবধানতা অবলম্বন করতে হবে। এমনই সেন্সর যুক্ত করেছে অ্যাথার এনার্জি তাদের নতুন একটি স্কুটারে।
অ্যাথার এনার্জি সংস্থা সম্প্রতি তাদের একটি স্কুটারে নতুন সেফটি ফিচার্স সংযুক্ত করেছেন। পিচ্ছিল রাস্তায় গাড়ি যাতে পিছলে না যায়, রাস্তায় উল্টে না পড়ে যায় তার জন্য এই বৈদ্যুতিক স্কুটার নির্মাতা সংস্থা জুড়ে দিয়েছেন অ্যাডভান্সড রাইডার অ্যাসিস্ট্যান্স সিস্টেম। এর ফলে দুর্ঘটনা থেকে বাঁচার জন্য আরও এক স্তর বাড়তি নিরাপত্তা পাওয়া যাবে এই স্কুটারে।
এআরএএস ফিচার্সের মধ্যে রয়েছে স্কিড কনট্রোল ও ফল সেফ ফিচার্স। এই স্কিড কনট্রোল ফিচার্সের মধ্যে রাখা হয়েছে ট্রাকশান কনট্রোলের সুবিধা, যা কি না এই স্কুটারের মোটরে টর্ক সরবরাহ করে। এই ফিচার্সের মাধ্যমে স্বতঃপ্রণোদিতভাবে স্কুটারের গতিবেগ কমে আসে, চাকার ট্রাকশান কমে আসে। রাস্তায় যদি স্কুটারের চাকা নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে, স্কুটারের গতিবেগ আপনা থেকেই কমে আসবে।
এর ফলে ভাঙাচোড়া রাস্তায়, পাহাড়ি রাস্তায় গাড়ি সুরক্ষিতভাবে চালাতে সাহায্য করবে এই ফিচার্স। স্কুটারে এই নতুন সেফটি ফিচার্সের ইতিমধ্যে পরীক্ষা করা হয়ে গিয়েছে। খুব শিগগির এই স্কুটার বাজারে আসতে চলেছে। যার ফল চালক অনেক দুর্ঘটনা এড়াতে পারবেন।