সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামালের বাসায় তল্লাশি চালিয়েছে যৌথ বাহিনী। গতকাল মঙ্গলবার (১৭ সেপ্টেম্বর) গভীর রাতে রাজধানীর মণিপুরীপাড়ার ওই বাসায় অভিযান পরিচালনা করা হয়।
প্রায় তিন ঘণ্টা ধরে অভিযান চালায় যৌথ বাহিনী। পুরো ভবনে তল্লাশি চালিয়ে ছেলে সাবেক মন্ত্রীর জ্যোতির রুম থেকে দুটি হরিণের শিং, একটি জেব্রা ও হরিণের চামড়া উদ্ধার করা হয়।
এ সময় সন্দেহভাজন আরো চারজন আটক হয়। তাদের কাছে থাকা তিন লাখ টাকা এবং দুটি মোবাইল ফোনসহ বেশকিছু জিনিসপত্র জব্দ করা হয়।
তেজগাঁও জোনের এডিসি সাইরুল কবির এ বিষয়ে গণমাধ্যমকে বলেন, আটক ব্যক্তিদের বিরুদ্ধে তেজগাঁও থানায় চুরির মামলা করা হবে।