যে মাঠে সৌদ শাকিল কীর্তি গড়েছিলেন সেই গলেই সৌদ শাকিলের বিশ্বরেকর্ডকে ছুলেন কামিন্দু মেন্ডিস।
টেস্ট অভিষেকে সর্বাধিক ৭ ম্যাচের প্রতিটিতে ফিফটি প্লাস ইনিংসের বিশ্বরেকর্ড গড়েছিলেন সৌদ শাকিল গতবছরের জুলাইয়ে, গল ক্রিকেট স্টেডিয়ামে। সেই ম্যাচে ছিলেন না কামিন্দু মেন্ডিস। ২০২২ এ অস্ট্রেলিয়ার বিপক্ষে অভিষিক্ত কামিন্দু চলতি বছরের মার্চে বাংলাদেশের বিপক্ষে সিরিজে আবার খেলার সুযোগ পান। ফিরেই জোড়া সেঞ্চুরি হাকান তিনি। এরপর চট্টগ্রামে ৯২*, ওল্ড ট্র্যাফোর্ডে সেঞ্চুরি, লর্ডসে ৭৪, ওভালে ৬৪-এর পর আজ নিউজিল্যান্ডের বিপক্ষে গল টেস্টের প্রথম ইনিংসে আবার করেছেন ফিফটি (চা বিরতি পর্যন্ত ৬১ রানে অপরাজিত)।
সৌদ শাকিল ও কামিন্দু মেন্ডিসের আগে অভিষেকে সর্বাধিক ৬টি ৫০+ ইনিংসের রেকর্ড ছিল ভারতের সুনিল গাভাস্কার, পাকিস্তানের সাঈদ আহমেদ, ওয়েস্ট ইন্ডিজের বার্ট সাটক্লিফ।
কামিন্দু মেন্ডিসের বিশ্বরেকর্ডপ্রতিপক্ষ তারিখ রান ভেন্যু
অস্ট্রেলিয়া ৮ জুলাই, ২০২২ ৬১ (১৩৭) গল
বাংলাদেশ ২২ মার্চ, ২০২৪ ১০২ (১২৭) সিলেট
বাংলাদেশ ২২ মার্চ, ২০২৪ ১৬৪ (২৩৭) সিলেট
বাংলাদেশ ৩০ মার্চ, ২০২৪ ৯২* (১৬৭) চট্টগ্রাম
ইংল্যান্ড ২১ আগস্ট, ২০২৪ ১১৩ (১৮৩) ওল্ডট্র্যাফোর্ড
ইংল্যান্ড ২৯ আগস্ট, ২০২৪ ৭৪ (১২০) লর্ডস
ইংল্যান্ড ৬ সেপ্টেম্বর, ২০২৪ ৬৪ (৯১) ওভাল
নিউজিল্যান্ড ১৮ সেপ্টেম্বর, ২০২৪ ৬১* (৯১) গল