হাসান তোপে চাপে ভারত, ঘুরে দাঁড়ানোর চেষ্টা

চেন্নাই টেস্টের প্রথম দিনে খেলার ১০০ মিনিটের মাথায় আক্রমণে স্পিনার নিয়ে এলেন বাংলাদেশ অধিনায়ক নাজমুল হাসান। পাকিস্তানে সিরিজসেরা মেহেদী হাসান মিরাজ অবশ্য তার প্রথম ওভারেই দুটি চার হজম করেছেন। তার খরুচে ওভার শেষে বোলিংয়ে এসেছিলেন তাসকিন আহমেদ। একটি ক্যাচের সুযোগও তৈরি হয়েছিল। কিন্তু মিস করেন সাকিব আল হাসান। তারই বলে আরেকটি ক্যাচ মিস করেন সাদমান ইসলাম।

হাসান মাহমুদের পেস তোপে সকালের প্রথম সেশনটা বাংলাদেশেরই বলা যায়। তবে সেই সেশনেই আবার ঘুরে দাঁড়ানোর চেষ্টা করছে ভারত। যশস্বী জয়সোয়াল ও ঋষভ পন্তের ব্যাটে ঘুরে দাঁড়ানোর চেষ্টা করছে তারা।

জয়সোয়াল অপরাজিত আছেন ৩৬ রানে। অন্যপ্রান্তে পন্ত অপরাজিত ৩২ রানে। বাংলাদেশের হয়ে তিনটি উইকেটই শিকার করেছেন হাসান মাহমুদ।

দুজনের ৫২ রানের জুটিতে ভারতের রান ৩ উইকেটে ৮৬।