জয়সোয়ালের ফিফটি, এগোচ্ছেন সেঞ্চুরির পথে

সকালের সেশনে ভারতের টপ অর্ডার হাসান মাহমুদের সামনে ভুগলেও ওপেনার যশস্বী জয়সোয়ালকে নড়বড়ে মনে হয়নি। টেস্টের ধ্রুপদী ব্যাটিংয়েই দ্বিতীয় সেশনে ৩৫তম ওভারে ফিফটি তুলে নেন এই বাঁহাতি ব্যাটসম্যান।

টেস্টে এটি তার ক্যারিয়ারের পঞ্চম ফিফটি। ৯৫ বলে ফিফটি তুলে নিলেন তিনি। অন্যপ্রান্তে লোকেশ রাহুল অপরাজিত আছেন ১০ রানে। দুজেনর জুটি ৩৭ রানের।

ভারত প্রথম ইনিংসে ৩৬ ওভার শেষে ৪ উইকেটে ১৩৩।